তারেক রহমান কে ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি'র স্বাগত মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমান কে ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি’র স্বাগত মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি’র স্বাগত মিছিল ও সমাবেশ।
চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি জেলা কমিটি ঘোষনা করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি’র স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।
চট্টগ্রাম জেলা দক্ষিন জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব ইদ্রিচ মিয়া’র সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ( চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল এবং চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।
আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বৃন্দ সহ অঙ্গ ও সংগঠনের জেলা, উপজেলা, পৌরসভার অসংখ্য নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ