তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও বিএনপির নেতাকর্মী বলছেন ‘না’: আসিফ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও বিএনপির নেতাকর্মী বলছেন ‘না’: আসিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও তার দলের অনেক নেতাকর্মী ‘না’ ভোটের প্রচারণা চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি বলেন, “তারেক রহমান ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও তার দলের অনেক নেতাকর্মী ‘না’ ভোটের প্রচারণা চালাচ্ছেন। এটি রাজনৈতিক দ্বিচারিতার উদাহরণ।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাজধানীসহ সারাদেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, “কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো রয়েছে। আমার প্রত্যাশা, আজ সারাদিন মানুষ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”

তিনি জানান, ঢাকার ভোটার হিসেবে তিনি নিজে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে দুটি ব্যালটে ভোট দিতে হলেও সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে চলছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা সবাইকে আহ্বান জানাব- জনগণ যেন নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।”

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “‘হ্যাঁ’ ভোট পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং বিপুল ভোটে জয়ী হবে বলে আমরা বিশ্বাস করি।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ