তালবাহানা না করে দ্রুত জাতীয় নির্বাচন দেন: ড. ইউনুসকে মাইনুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:০৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তালবাহানা না করে দ্রুত জাতীয় নির্বাচন দেন: ড. ইউনুসকে মাইনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৫, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৫, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর উদ্দেশ্যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম বলেছেন, তালবাহানা করে দ্রুত জাতীয় নির্বাচন দেন, তাতে দেশের জন্য ভালো, মানুষের জন্য ভালো। তিনি বলেন, বিএনপি গত ১৭ বছর আন্দোলন করেছে, জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে শুধু মাত্র দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং গ্রহণযোগ্য ভালো নির্বাচনের জন্য। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচন খুবই দরকার।

রবিবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের উদ্যোগে ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাইনুল ইসলাম বলেন, আজকের সংকট জাতীয় সংকট হিসাবে দেখা দিয়েছে। এই সংকট মোকাবেলায় জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি নির্বাচন হবে দেশের জন্য মানুষের জন্য তত ভালো হবে।

তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনের যুদ্ধ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ সরকার দেশে বাকশাল কায়েম করে দেশের জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তিনি আবার দেশের হাল ধরেন, দেশে বাক স্বাধীনতা ফিরিয়ে আনেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশ বিক্রি করে দিতে চেয়েছিল এটা প্রথম বুঝতে পেরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি স্বৈরাচার এরশাদকে পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ২০০৯ সালে তিনি প্রথম বুঝতে পেরেছিলেন সামনে আমাদের ভাগ্যে কি আছে, দেশ হয়তো পরাধীন হতে চলেছে, তাই তিনি বলেছিলেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। সেই নেত্রীর ধারাবাহিকতায় আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিবাদ কে দেশ থেকে বিতাড়িত করেছেন।

ড. ইউনুস এর উদ্দেশ্যে মাইনুল ইসলাম বলেন, আপনি আন্তর্জাতিক নেতা আমাদের অহংকার। কিন্তু আপনার নেতৃত্বে যদি কিনস্ পার্টি করে তাহলে আমাদের তো সন্দেহ হবেই। গত ১৭ বছর বিএনপি আন্দোলন করেছে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে শুধু মাত্র দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং গ্রহণযোগ্য ভালো নির্বাচনের জন্য। তাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচন খুবই দরকার।

বাংলাদেশ গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব এড আব্দুস সালাম আজাদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা, কৃষক দলের সাবেক দফতর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ