তালা ভেঙে জোরপূর্বক হারিছ চৌধুরীর বাড়িতে প্রবেশের অভিযোগে মামলা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তালা ভেঙে জোরপূর্বক হারিছ চৌধুরীর বাড়িতে প্রবেশের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১০, ২০২৪ ৩:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১০, ২০২৪ ৩:৩৭ পূর্বাহ্ণ

 

সিলেট প্রতিনিধি

অনুমতি ছাড়া তালা ভেঙে প্রয়াত হারিছ চৌধুরীর বাড়িতে প্রবেশ এবং ত্রাস সৃষ্টির অভিযোগে হারিছ চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর পক্ষে মামলা করেছেন তার চাচাতো ভাই রাহাত চৌধুরী। মামলায় আশিক চৌধুরীসহ ২ জনকে আসামি করা হয়েছে। সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সম্প্রতি করা মামলাটির তদন্ত ভার পেয়েছে পুলিশ। এর আগে গত ৭ই ফেব্রুয়ারি সিলেটের কানাইঘাটের দর্পনগরে নিজ পৈতৃক ভূমিতে করা হারিছ চৌধুরীর বাড়িতে ব্যারিস্টার সামিরার অনুমতি ছাড়াই কক্ষের তালা ভেঙে কয়েকজন প্রবেশ করেন। এ কাজে চাচা আশিক চৌধুরীর ইন্ধন ছিল বলে অভিযোগ করেন সামিরা। এর আগে হত্যাচেষ্টার অভিযোগ এনে আশিক চৌধুরীর বিরুদ্ধে থানায় জিডি করেছিলেন ব্যারিস্টার সামিরা। বিষয়টি কানাইঘাট থানা পুলিশকেও অবহিত করা হয়েছিল।
মামলার বিষয়ে বাদী রাহাত চৌধুরী বলেন, তিনি ও তার পরিবারকে সামাজিকভাবে মানহানি করার লক্ষ্যে হুমকি ধামকি দিয়ে বাড়ি ছাড়া করা হয়। হারিছ চৌধুরীর ঘরে থাকা মালামাল সরানো ও ক্ষতিগ্রস্ত করা হয় এবং ঘর দুটি সেই থেকে অরক্ষিত। তাই মামলা করা হয়েছে।
মামলার আইনজীবী এডভোকেট শামসুজ্জামান জামান বলেন, যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে মামলা করা হয়েছে। বাদী অবশ্যই ন্যায় বিচার পাবেন বলে আশা করি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ