তাসনিম জারার মুখে হাসি, বললেন ‘উই হ্যাভ মেইড ইট - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তাসনিম জারার মুখে হাসি, বললেন ‘উই হ্যাভ মেইড ইট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগ করা সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সবুজবাগ থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজ আসনের মোট ভোটারের ১ শতাংশের সমর্থন আদায় করতে হয়েছে তাকে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাসনিম জারা ফেসবুকে অনুসারীদের জানিয়েছেন এই তথ্য।

তিনি মনোনয়ন জমা দেওয়ার ছবি শেয়ার করে লিখেছেন, ‘উই হ্যাভ মেইড ইট।’
গত শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার খবর প্রকাশ্যে এলে এর বিরোধিতা করে পদত্যাগ করেন তাসনিম জারা। তিনি দল থেকে ঢাকা-৯ আসনের জন্য মনোনীত ছিলেন। দল থেকে পদত্যাগ করলেও আসনটিতে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেন তিনি।

পরে গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) তাসনিম জারা জানান, স্বতন্ত্র নির্বাচন করতে হলে আসনের মোট ভোটারের মধ্য থেকে অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর লাগবে তার। এদিন দিবাগত রাত ১২টার পর এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, আরো ১৫০০ স্বাক্ষর প্রয়োজন। সব মিলিয়ে দুই দিনের মাথায় প্রায় ৫ হাজার স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয়েছেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ