তিনদিনের সফরে খুলনা গেলেন সিইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিনদিনের সফরে খুলনা গেলেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৫, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৫, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
তিনদিনের সফরে খুলান গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি থেকে জানা যায়, সিইসি আজ শুক্রবার (২৫ জুলাই) বিমানযোগে যশোর যাবেন। সেখানকার সার্কটি হাউজে রাত যাপন করে পরের দিন সড়ক পথে যাবেন খুলনায়। এদিন বেলা ১০টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ অঞ্চলের সব নির্বাচন কর্মকর্তার সঙ্গে সভা করবেন।

পরে বিকেল সাড়ে ৩টায় খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করবেন। এতে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, বিজির সেক্টর কমান্ডার, আনসারের উপ-মহাপরিচালক, কোস্ট গার্ডের জোনাল কমান্ডার, র্যাবের অধিনায়ক, সব জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সভার পর সিইসি রাতে সার্কিট হাউজে অবস্থান করবেন। ২৭ জুলাই সড়ক পথে যশোর হয়ে ঢাকায় ফিরবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ