তিনদিন বন্ধ থাকবে জুলাই পুনর্জাগরণের সকল অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ২১, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ২১, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আগামী তিনদিনের জন্য জুলাই পুনর্জাগরণের সকল অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে অন্তর্বর্তী সরকার।
জনতার আওয়াজ/আ আ