তিন নেতার মাজার ও হাদীর কবর জিয়ারতের মাধ্যমে শুরু হচ্ছে এনসিপির নির্বাচনি প্রচারণা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিন নেতার মাজার ও হাদীর কবর জিয়ারতের মাধ্যমে শুরু হচ্ছে এনসিপির নির্বাচনি প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২১, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২১, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরেবাংলা একে ফজলুল হকের মাজার এবং শরিফ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এ দিন সকাল ১০টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আরিফুল, জাবেদ রাসিন, যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন, দিলশানা পারুল ও নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতারা।

সেখান থেকে তারা প্রেসক্লাবের দিকে অগ্রসর হবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ