তীব্র তাপদাহে পানি,খাবার স্যালাইন ও শরবত বিতরণ করল বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তীব্র তাপদাহে পানি,খাবার স্যালাইন ও শরবত বিতরণ করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৪, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৪, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ

 

স্টাফ কসেরপন্ডেন্ট

তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে বিএনপি।

আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানী ঢাকার কচুক্ষেত বাজার স্বাধীনতা চত্বর ও উত্তরার হাজী ক্যাম্প আশকোনা এলাকায় পথচারী, দিনমজুর, রিকশাচালক,খেটে খাওয়া মানুষ, বাসচালক থেকে শুরু করে সকল শ্রমজীবি সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এ কার্যক্রমে নেতৃত্ব দেন।

বিএনপির এ আয়োজনে প্রায় দুই হাজার মানুষের মাঝে পানি, খাবার স্যালাইনও শরবত বিতরণ করা হলো।

এসময় উপস্থিত ছিলেন, গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বি, মহিলাদল নেএী জাকিয়া সুলতানা পান্না, ঢাকা মহানগর পশ্চিম ছাএদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুরুল হাসান ইফাত, ১৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মন্জিরুল ইসলাম মনিরুল, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সুজন,ক্যান্টেনমেন্ট বোর্ড ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ