তুরস্কে ভুমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জেডআরএফ‘র সহায়তা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তুরস্কে ভুমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জেডআরএফ‘র সহায়তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ

 

তুরস্কে ভয়াবহ ভুমিকম্পে ব্যাপক হতাহত ও মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকাস্থ তুরস্ক দূতাবাসে গিয়ে শীতবস্ত্র হিসেবে কয়েকশো কম্বল হস্তান্তর করেন জেডআরএফের কর্মকর্তাবৃন্দ।

এসময় জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমান ও জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এক চিঠিতে তুরস্কে ভুমিকম্পে নিহতদের জন্য শোকপ্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ও সমবেদনা জানান।

জেডআরএফের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. সৈয়দা তাজনীন ওয়ারেস সিমকী, অধ্যাপক ড. আবদুল করিম, প্রকৌশলী মাহবুব আলম ত্রাণসামগ্রী পৌঁছে দেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা। ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের একজন কর্মকর্তা এসব ত্রাণসামগ্রী গ্রহণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ