তুলার গোডাউনে আগুন: নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তুলার গোডাউনে আগুন: নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১২, ২০২৩ ৭:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১২, ২০২৩ ৭:৫৬ পূর্বাহ্ণ

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনীর বিশেষ টিম।

শনিবার (১১ মার্চ) রাত নয়টার দিকে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনীর চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করবে। লেফটেন্যান্ট কর্নেল মাহমুদের নেতৃত্বে একটি দল আগুন নির্বাপনের কাজ শুরু করেছে। নৌ বাহিনী ও বিমান বাহিনীর ফয়ারা ফাইটিং টিমও ঘটনাস্থলে রয়েছে।

তিনি আরো বলেন, এখানে ইউনিটেক্সের দুই হাজার ৭০০ টন তুলা মুজদ ছিল। এই দাহ্য পদার্থের কারণে আগুন নির্বাপন কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এর আগে শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা বাইপাস রোড সংলগ্ন হিঙ্গিরি পাড়া এলাকায় লোকমানের মালিকানাধীন ইউনোটেক্সের কাছে ভাড়ায় চালিত তুলার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল কালবেলাকে বলেন, ‘দেরিতে আসার ঘটনাটি সত্য নয়। কোথাও আগুন লাগলে প্রথমে কর্তৃপক্ষ নেভানোর চেষ্টা করে। আগুন যখন বেড়ে যায় তখন সার্ভিসকে খবর দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ