তেহরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন ২৮ বাংলাদেশি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তেহরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন ২৮ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৭, ২০২৫ ২:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৭, ২০২৫ ২:৫৮ পূর্বাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইরানে বসবাসরত প্রত্যাবাসনেচ্ছু বাংলাদেশিদের প্রথম দলটি (মোট ২৮ জন) সড়ক পথে ইরান থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করে পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান সরকারের সহযোগিতায় তারা সীমান্ত হতে শীঘ্রই করাচি পৌঁছাবেন। সেখান হতে বিমান যোগে তারা বাংলাদেশ ফিরে আসবেন।

ইরানের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রত্যাবাসনেচ্ছু অন্য বাংলাদেশিদের ফেরত আসার বিষয়ে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। দূতাবাস ইরানে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের সাথে যোগাযোগ রক্ষা করছে।

উল্লেখ্য, এই যুদ্ধের শুরুতেই দূতাবাসের সঙ্গে বাংলাদেশি নাগরিকদের যোগাযোগের সুবিধার্থে দূতাবাস দুইটি হটলাইন নাম্বার চালু করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ