ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সকালে কী করবেন? - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সকালে কী করবেন?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সকালে কী করবেন?
 

রূপবিশেষজ্ঞরা বলছেন, চালের গুঁড়ায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। এছাড়া ফেরুলিক অ্যাসিড এবং ফাইটিক অ্যাসিডের মতো বায়োঅ্যাকটিভ যৌগও রয়েছে এই চালের গুঁড়ায়।

সকালে ঘুম থেকে উঠে তাই কিছুক্ষণ দীর্ঘ নিঃশ্বাস নিন। এরপর ত্বকে ২ মিনিট আঙুল দিয়ে মালিশ করুন। সেইসঙ্গে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন চালের গুঁড়াকে।

ফেসপ্যাক তৈরি করতে এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন গুঁড়া দুধ, অলিভ ওয়েল, গোলাপ জল আর মধু। সব উপাদান ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করার পর তা নিয়মিত সপ্তাহে দুইদিন ব্যবহার করতে পারেন।

নিয়মিত এই ফেসপ্যাক ব্যবহারে মুখের ত্বকে প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি করে। যা সূর্যের ইউভি, ব্রণ, পিগমেন্টেশন ও তৈলাক্তভাব দূর করে।

চালের আটার ফেসপ্যাকে অ্যালানটোইন নামক একটি জৈব যৌগ রয়েছে, যার প্রশান্তিদায়ক এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এটি প্রদাহ কমাতে এবং ক্ষত নিরাময়েও দারুণ কার্যকরী।

আপনি জানলে অবাক হবেন, চালের গুঁড়ায় রয়েছে স্কিন এক্সফোলিয়েন্ট এবং সান ব্লক করার ক্ষমতা। যার কারণে নিয়মিত এর ব্যবহার ত্বকের শুধু প্রতিরক্ষাই বাড়িয়ে তুলে না, ত্বকের রং উজ্জ্বল করতেও সাহায্য করে।

এছাড়া ত্বক পরিষ্কার করতে এবং মৃত কোষ অপসারণেও দারুণ কাজে আসে এই চালের গুঁড়া। তাই আজ থেকেই এর তৈরি ফেসপ্যাক বাড়িতে তৈরি করে সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করতে পারেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ