থাইল্যান্ড সফরে গেলেন সেনাপ্রধান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

থাইল্যান্ড সফরে গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৮, ২০২৩ ১:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৮, ২০২৩ ১:০৩ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে থাইল্যান্ডে গিয়েছেন। শুক্রবার (৭ জুলাই) তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সেনাবাহিনীর প্রধান শনিবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) ৪২তম সাধারণ সভায় যোগদান করবেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, ওই সভায় এশিয়ার বিভিন্ন দেশের ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

সভায় অংশগ্রহণ ছাড়াও বাংলাদেশ সেনাপ্রধান এশিয়া অলিম্পিক কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে (২০২৩-২০২৭) ভোট প্রদান করবেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১১ জুলাই বাংলাদেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ