দলীয় বিবেচনায় কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দলীয় বিবেচনায় কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দলীয় বিবেচনায় কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এসময় চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কক্সবাজারের মূল আকর্ষণ পর্যটক। এটা যেন সবসময়ই ভালো অবস্থানে থাকে এটা দেখাটা দায়িত্ব সবার। জাহাঙ্গীর আলম বলেন, কক্সবাজারে অপহরণ অনেক বেশি। অপহরণের সঙ্গে কারা জড়িত সেটি আপনারা জানেন। কক্সবাজারে অফিসিয়ালি ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হয়েছে। কিন্তু তাদের সংখ্যা আরও বেশি। এসব রোহিঙ্গা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে দিতে পারলে আমাদের মঙ্গল। এরা সব সমস্যা তৈরি করছে। এই কারণে কক্সবাজারবাসীর বদনাম হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ