দলীয় বিবেচনায় বঞ্চিত ৭৫৭ পুলিশের নিয়োগ পুনর্বহালে দাবি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দলীয় বিবেচনায় বঞ্চিত ৭৫৭ পুলিশের নিয়োগ পুনর্বহালে দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
২০০৬ সালে নিয়োগ চূড়ান্ত হওয়া বাংলাদেশ পুলিশের ৭৫৭ জন এসআই ও সার্জেন্ট এর দলীয় বিবেচনায় নিয়োগের অজুহাতে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ ও বেনজীর কর্তৃক ২০০৭ সালে বাতিলকৃত এসআই ও সার্জেন্ট নিয়োগ পুনর্বহালের দাবি জানিয়েছে বঞ্চিত ৭৫৭ পুলিশ।

শুক্রবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে এ দাবি জানান তৎকালীন নিয়োগ বঞ্চিত ৭৫৭ জন এসআই ও সার্জেন্টের পক্ষে এস এম সুজন চৌধুরী ও মুহাম্মদ আলী জিন্নাহ।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মুহাম্মদ আলী জিন্নাহ বলেন, ২০০৭ সালে তৎকালীন আইজিপি নুর মোহাম্মদ ও বেনজীর আহমেদ তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শুধু ‘দলীয় বিবেচনায় নিয়োগ’ অজুহাতে ১১ ফেব্রুয়ারী ২০০৭ তারিখে ৫৩৬ জন এসআই এবং ২২১ জন সার্জেন্ট সহ মোট ৭৫৭ জনের চুড়ান্ত নিয়োগ বাতিল করেন যা অত্যন্ত অমানবিক ছিল।

তিনি বলেন, আমরা চূড়ান্ত ভাবে নির্বাচিত সকল প্রার্থীগণ পূর্বে কর্মরত বিভিন্ন চাকুরী হতে অব্যাহতি নিয়ে পুলিশ ট্রেনিং একাডেমি সারদা, রাজশাহীতে যোগদানের অপেক্ষায় ছিলাম। কিন্তু বিনা কারণে হঠাৎ করে আমাদের চাকরিতে যোগদান বাতিল করে দেন তৎকালীন পুলিশ প্রধান। এ যেন বিনা মেঘে বজ্রপাতের মত। চাকুরিতে যোগদান করতে না পেরে পরবর্তীতে আমরা উচ্চ আদালতে রীট করেছিলাম উচ্চ আদালতেও আমরা নিয়োগবঞ্চিত ৭৫৭জন চাকরিপ্রার্থী ন্যায় বিচার থেকে বঞ্চিত হই। চাকরি হারিয়ে আমাদের অনেকে বিকল্প কর্মসংস্থানে ঢুকলেও বেশিরভাগই মানবেতর জীবন যাপন করছে।

জিন্মাহ বলেন, দীর্ঘ ১৮ বছর পর আমি বঞ্চিত সকলের পক্ষে থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে নিয়োগ বঞ্চিত চাকরী প্রার্থীগণের ন্যায় বিচার প্রার্থনা করছি এবং মৌলিক ও মানবিক দিক বিবেচনা করে চাকরীতে পুনর্বহালের দাবি জানাই।

এসময় সংবাদ সন্মেলনে চাকুরী প্রবেশের সম্পূর্ণ প্রক্রিয়া তুলে ধরে বলা হয়, ১৭ নভেম্বর ২০০৫ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ পুলিশের এস আই পদে নিয়োগের জন্য ২০ ডিসেম্বর ২০০৫ সালে শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারী ২০০৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২২ সেপ্টেম্বর হতে ১২ অক্টোবর ২০০৬ সাল পর্যন্ত পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ২২ অক্টোবর হতে ৩০ অক্টোবর ২০০৬ ও পুলিশ ভেরিফিকেশন ২২ অক্টোবর হতে ০৫ নভেম্বর ২০০৬ সালে সম্পন্ন হয়।

অপরদিকে ১৪ এপ্রিল ২০০৫ সালের বিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের জন্য ২ জুলাই ২০০৫ সালে রাজারবাগ পুলিশ লাইনে শারীরিক পরীক্ষা সম্পন্ন করে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০০৫ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ০২ আগস্ট ২০০৬ পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ১৯ সেপ্টেম্বর ২০০৬ সালে সম্পন্ন করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ