দলে ফিরলেন ঝালকাঠি বিএনপির তিন নেতা, একজন বহিষ্কার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দলে ফিরলেন ঝালকাঠি বিএনপির তিন নেতা, একজন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ

 

ঝালকাঠি জেলা বিএনপির তিন নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করেছে দলটি। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদস্য মো. মোস্তফা কামাল মন্টু, সাবেক সদস্য সরদার এনামুল হক এলিন ও ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহ আলম মোল্লার প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল ২০২১ সালের ২৭ ডিসেম্বর।

বুধবার (২৩ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় স্বার্থ ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য তাদের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। পরে আবেদনের প্রেক্ষিতে তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এ ছাড়া দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ