দলে ভেড়ানো হলো অব্যাহতিপ্রাপ্ত নারী সমন্বয়ককে, চালাবেন কার্যক্রমও - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দলে ভেড়ানো হলো অব্যাহতিপ্রাপ্ত নারী সমন্বয়ককে, চালাবেন কার্যক্রমও

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৪, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৫, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির অব্যাহতিপ্রাপ্ত মুখপাত্র ফাতেমা খানম লিজাকে সাংগঠনিক বিবেচনায় দলে ভেড়ানো হয়েছে । তিনি সাংগঠনিক কার্যক্রমও পরিচালনা করতে পারবেন।

শনিবার (২৪ মে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের স্বাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত শনিবার (১৭ মে) একটি আদেশে লিজাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

ওই আদেশে বলা হয়েছিল, সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত একটি সংগঠনের প্রতিনিধির এমন আচরণ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ