দীর্ঘ ৭ বছর পর মায়ের দেখা: জড়িয়ে ধরলেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দীর্ঘ ৭ বছর পর মায়ের দেখা: জড়িয়ে ধরলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ৮, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ৮, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমান বন্দরে আসেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানরে সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বিএনপির মিডিয়ার সেল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরেন তারেক রহমান।

বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।

বিএনপির চেয়ারপার্সন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন।

এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি।

মঙ্গলবার রাত ১১টা ৪৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে ঢাকা ছাড়ে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি; যেটি কাতারের দোহায় বিরতির পর স্থানীয় সময় সকালে লন্ডনে পৌঁছায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ