দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান, দিলেন কুলাঙ্কার শব্দের ব্যাখ্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান, দিলেন কুলাঙ্কার শব্দের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করার প্রেক্ষিতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র এবং সহসভাপতি রাশেদ প্রধান।

শনিবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি দুঃখ প্রকাশ করেন।

রাশেদ প্রধান বলেন, ‘‘গত ১৫ এপ্রিল আমার একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। অতীতের বক্তব্যের সঙ্গে ১৫ এপ্রিলের বক্তব্যর পার্থক্য অথবা নতুনত্য একটি মাত্র শব্দ, সেটি হচ্ছে- ‘কুলাঙ্গার’। আমার ব্যক্তিগত ধারণা, বিএনপির কিছু সংখ‍্যক কর্মী ‘কুলাঙ্গার’ শব্দের অর্থ ঠিকমতো উপলব্ধি করতে পারেন নাই। কুলাঙ্গার শব্দের অর্থ: কুল (বংশ)+অঙ্গার (কলঙ্ক)= বংশের কলঙ্ক।

কুলাঙ্গার (বিশেষ্য) হলো এমন ব্যক্তি যার কুকর্মের ফলে তার বংশ কলঙ্কিত বা অপমানিত হয়।’’

তিনি বলেন, ‘‘তারপরও যেহেতু বিএনপি কর্মীরা/তারা ‘কুলাঙ্গার’ শব্দ ব্যবহার করার জন্য রাগ করেছেন, কষ্ট পেয়েছেন তাই আমি বিএনপি সমর্থকগোষ্ঠীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর ‘কুলাঙ্গার’ শব্দটি ব্যবহার করব না বলে কথা দিচ্ছি। কিন্তু অতীত থেকে ব্যবহার করে আসা আমার বক্তব্য একই।’’

রাশেদ প্রধান বলেন, আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি সমর্থকগোষ্ঠী প্রতিবাদ, মিছিল, মিটিং, আমার কুশপুত্তলিকা দাহসহ নানাবিধ কর্মসূচি পালন করেছেন। সেটা করার সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার তাদের আছে। আমি সরকারপন্থি নেতাকর্মীদের সাধুবাদ জানাই। কিন্তু শুক্রবার সকালে আমার বাসভবনের সামনে সরকারপন্থি ও বিএনপি সমর্থকগোষ্ঠী যেভাবে বাসভবনকে অবরুদ্ধ করে মব সৃষ্টি করেছে হতবাক করার মতোই। শুক্রবার বিকেলে পঞ্চগড়ে ছাত্রদল এবং যুবদলের মিছিল থেকে প্রায় ২০০-২৫০ জন নেতাকর্মী সেই আওয়ামী সন্ত্রাসী কায়দায় পঞ্চগড় জেলা জাগপা কার্যালয়ে হামলা এবং ভাঙচুর করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ