দু-একটি বাস চললেও মিলছে না যাত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দু-একটি বাস চললেও মিলছে না যাত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলো দ্বিতীয় দফায় ডাক দেয়া অবরোধে দু-একটি বাস চললেও মিলছে না যাত্রী। বন্ধ রয়েছে দূরপাল্লার অধিকাংশ বাস। আজ রোববার (৫ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

পরিবহন শ্রমিকরা বলছেন, সকাল থেকে হাতেগোনা দু-একটি বাস ছেড়েছে। তবে যাত্রীর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

শান্তি পরিবহনের ম্যানেজার বলেন, সকাল থেকে কোনো গাড়ি ছাড়িনি। ওপরের নির্দেশনা পেলে গাড়ি ছাড়ব। কিছু যাত্রী গাড়ি না পেয়ে ফেরত যাচ্ছে।

সায়েদাবাদে শ্যামলী পরিবহনের ৬ নম্বর কাউন্টারের ম্যানেজার মো. নাসির বলেন, আমাদের বরিশাল, গোপালগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফসহ বিভিন্ন রুটে গাড়ি রয়েছে। তবে আজ সকালে কোনো গাড়ি ছাড়া হয়নি। বিকেলের আগে কোনো গাড়ি ছাড়া হবে না। অন্যসময় সকাল থেকে যাত্রীদের ভিড় থাকে, এখন তো সেটাও নেই। কিছু লোকাল বাস চলছে। বড় কোনো কোম্পানির বাস সেভাবে চলছে না।

সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, আমরা যাত্রী হলেই বাস ছাড়ছি। সকালে কিছু যাত্রী ছিল তাই কয়েকটি বাস ছেড়ে গেছে। আমরা যাত্রী পেলে বাস ছাড়ব। তবে অনেক ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। গতকাল একজন মালিকের আর্তনাদ আমরা দেখেছি। তার একটাই গাড়ি সেটাও জ্বালিয়ে দিয়েছে। রাত থেকে সকাল ৬টা পর্যন্ত তো কোনো হরতাল বা অবরোধ ছিল না তারপরও গতকাল থেকে তারা গাড়ি পোড়াচ্ছে, এটা কতটা যৌক্তিক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ