দেশের জনগণ এবার ফুঁসে উঠেছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের জনগণ এবার ফুঁসে উঠেছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, আওয়ামী সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো করে আবারো বিনা ভোটে ক্ষমতার মসনদে বসতে চায়। এজন্য তারা দেশের জনগণকে বোকা বানাতে নতুন নতুন অপকৌশলের আশ্রয় নিয়ে নানামুখী চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু দেশের জনগণ এবার ফুঁসে উঠেছে তারা এই সরকারের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। আওয়ামী গোষ্ঠী ঘোষণা দিয়ে দেশের জনগণকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। তারা ব্যাংক লুট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। দেশের মানুষের মানবাধিকার, বাক-স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকারকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। রাতের ভোটের এই অবৈধ সরকার আগামী ৭ জানুয়ারী একতরফা প্রহসনের নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। তিনি নীল-নকশার এই তামাশার নির্বাচন বর্জন করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা গ্রহণের চক্রান্ত রুখে দিতে ঢাকা মহানগরসহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

শনিবার রাজধানীর বেইলী রোড ও মালিবাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে একথা বলেন। এ সময় ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য শাহীন আহমদ খান, শাহ মাহফুজুল হক, সুলতান উদ্দীনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, এই স্বৈরাচার সরকার মনে করেছে আমিরে জামায়াতসহ বিরোধী দলীয় শীর্ষ নেতাদেরকে কারাগারে আটক রেখে, নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে খুব সহজেই নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে। কিন্তু এদেশের জনগণ তা হতে দিবে না। তারা জেগে উঠেছে, রাজপথে নেমে এসেছে, নিজেদের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা আর ঘরে ফিরে যাবে না। প্রহসনের নির্বাচন রুখে দাঁড়াতে জামায়াতে ইসলামী দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে। নিজে ভোট বর্জন করতে হবে একইসাথে নির্বাচন বর্জনের লিফলেট জনগণের কাছে পৌঁছে দিয়ে দেশবাসীকে ভোট বর্জনে উৎসাহিত করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের প্রাণের দাবি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা করতে হবে। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ দেশের সকল বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। অন্যথায় এদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে, বুক উঁচিয়ে এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে নিজেদের অধিকার আদায় করবে।

এছাড়াও কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

পুলিশী বাধার মুখেও মতিঝিলে গণসংযোগ ও লিফলেট বিতরণ :
কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর মতিঝিলে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় সেখানে পুলিশী বাঁধার মুখে পড়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। নেতাকর্মীদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে পুলিশ পিছু হঠতে বাধ্য হয়।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু আম্মার, শামসুল বারী, মোতাসিম বিল্লাহ, ছাত্রনেতা তাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ডেমরায় গণসংযোগ ও লিফলেট বিতরণ :
কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ডেমরা থানার কোনাপাড়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ইঞ্জি এম. ডি. আলী, কে. এম. মোজাফফর হোসেন, আবু জয়নব, আবু মৃধা, জসিমউদদীন, মো: দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সবুজবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ :
কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে শনিবার সবুজবাগের বাসাবো এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামছুর রহমানের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু নাবিল, মাওলানা আবু মাহি, মো: ইসহাক, শ্রমিক নেতা সোহেল রানা মিঠু, ছাত্রনেতা ফাহিম হাসান, হাসিব আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

খিলগাঁও-এ গণসংযোগ ও লিফলেট বিতরণ :
প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শনিবার সকালে খিলগাঁও থানার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আশরাফুল আলম ইমনের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মোহাম্মদ আলী, আবু মুয়াজ, সাজেদুর রহমান শিবলী, জামায়াত নেতা খোরশেদ আলম, আবিদুর রহমান, হুমায়ুন কবির, মোহাম্মদ সাইফুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ধানমন্ডিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ :
ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে আজ সকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জামায়াতের নেতাকমীরা।

অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদারের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

শনির আখড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ :
গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে আজ সকালে রাজধানীর শনির আখড়াই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য সাদেক বিল্লাহর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নওশের আহমেদ, রাসেল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বংশালে গণসংযোগ ও লিফলেট বিতরণ :
প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের লালবাগ-বংশাল এলাকায় মহানগরীর মজলিসে শূরা সদস্য মতিউর রহমানের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসুচি পালন করা হয়।

সেখানে আরো উপস্থিত ছিলেন জোনের বিভিন্ন থানার নেতারা।

কদমতলীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ :
প্রহসনের নির্বাচন বর্জন করে ভোটদান থেকে বিরত থাকার মাধ্যমে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শনিবার রাজধানীর কদমতলী এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের নেতৃত্বে লিফলেট বিতরণে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য মো: মহিউদ্দিন, মো: আতিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সূত্রাপুর-সদরঘাট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ :
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শনিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সূত্রাপুর-সদরঘাট এলাকার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসানের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য সাইফুল ইসলাম, মোতাসিম বিল্লাহ, রানা সরকার, কামরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, নোমান শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

যাত্রাবাড়ীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ :
প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

মহানগরীর মজলিসে শূরা সদস্য শাহজাহান খানের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা আমিরুল ইসলাম, আবু তাহসিন, রবিউল ইসলাম, শ্রমিক নেতা জুবায়ের মাহমুদ, ছাত্রনেতা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

হাজারীবাগ ও কামরাঙ্গীরচরে গণসংযোগ ও লিফলেট বিতরণ :
ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে আজ সকালে রাজধানীর হাজারীবাগ ও কামরাঙ্গীরচরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জামায়াতের নেতাকমীরা।

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবী মানিকের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মুজিবুর রহমান, শহীদুল ইসলাম সোহেল, আব্দুস সামাদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ