দেশের জনগণ সীমান্তে হত্যা মেনে নেবে না: কর্নেল অলি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের জনগণ সীমান্তে হত্যা মেনে নেবে না: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, আমরা লক্ষ্য করেছি যে, ভারত সব সময় বলে আসছে, আমরা বাংলাদেশের পাশে আছি। অথচ সীমান্তে বিজিবি এবং বাংলাদেশের নাগরিক হত্যা নিত্যদিনের ঘটনা। তাহলে প্রশ্ন- বাংলাদেশের জনগণ ও বিজিবির প্রতি তাদের এই বিদ্বেষ কেন?

আজ সোমবার এক বিবৃতিতে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান ভোটচোর সরকার এই হত্যাকাণ্ডের ন্যূনতম কার্যকরি প্রতিবাদ করছে না। জাতির জন্য যা খুবই দুঃখজনক। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি স্পষ্ট ভাষায় বলছি, বাংলাদেশের জনগণ এই হত্যাকাণ্ড নিরবে মেনে নিবে না। দেশের জনগণ এখন সোচ্চার। বিচার একদিন হবেই।

এদিকে অবৈধ ‘ডামি’ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মহানগরের থানায় থানায়, জেলা-উপজেলা এবং পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন এলডিপির প্রেসিডেন্ট।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ