দেশের প্রতিটি জায়গা থেকে আ’লীগকে ধিক্কার জানানো হচ্ছে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের প্রতিটি জায়গা থেকে আ’লীগকে ধিক্কার জানানো হচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিবেদক

সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন বলছেন-বিএনপি নাকি তাদের বিজয় সহ্য করতে পারছে না। তারা নাকি বিএনপিকে প্রতিহত করবে, ওবায়দুল কাদের সাহেব আপনাদের কীসের বিজয়? আমরা আর মামুদের ডামি নির্বাচন, নিজেরা-নিজেদের নির্বাচনে আপনারা নিজেদেরকে বিজয়ী মনে করতে পারেন। কিন্তু দেশের প্রতিটি জায়গা থেকে ধিক্কার জানানো হচ্ছে আওয়ামী লীগকে। আপনারা জনগণের ভোট হরণকারী।

আওয়ামী লীগ সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করবে- ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, পৃথিবীর সবচেয়ে সাম্প্রদায়িক শক্তি ভারত রাষ্ট্র পরিচালনা করছে। আর এই শক্তি আওয়ামী লীগকে সমর্থন করছে। যেখানে জনগণের ভোট লাগে না, যেখানে আইনের শাসন নেই, মানুষের বাকস্বাধীনতা নেই। আপনারাইতো বড় সাম্প্রদায়িক শক্তি, আপনারা আবার কাকে পরাজিত করবেন। আপনারা শুধু ভারতকে খুশি করতে এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর উত্তরা ঢাকা মহানগর উত্তর অন্তর্গত ৭টি থানার কারা নির্যাতিত নেতাদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর বিএনপির নেতা মোস্তফা জামানের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপির এ সিনিয়র নেতা আরও বলেন, রিজভী বলেন, ‘‘ ইসরায়েল যখন হামাসের ওপর আক্রমন করছে… নির্বিচারে বোমের আঘাতে শিশুরা আর্তনাদ করছে। এই সরকারের প্রধান খুব তখন তাদের পক্ষে বললেন, খুব মায়া কান্না কাঁদলেন।”

‘‘ আবার ইসরায়েলের বিমান এখানে(ঢাকায়) নেমেছে কেনো? এই রহস্য কি? আমরা অনেক কথাই শুনি। বিরোধী দলের কথা-বার্তা মোবাইল থেকে টেপ(রেকর্ড) করার জন্য নাকি যন্ত্র কেনা হচ্ছে ইসরায়েল থেকে। আর মায়া কান্না দেখাচ্ছেন… এগুলো হচ্ছে রাজনৈতিক ভন্ডামীর নমুনা।”

তিনি বলেনন, ‘‘অত্যন্ত গভীর সম্পক রয়েছে শেখ হাসিনার। তানা হলে…. ওদের(ইসরায়েল) সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই। আমাদের পাসপোর্টে লেখা ছিলো সব দেশে ভ্রমণ করা যাবে এক্সসেপ্ট ইসরায়েল…ইজরাইল ছাড়া প্রত্যেকটা দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশীরা। এখন সেটা তুলে দিয়েছে… সে মুখে বলছে বাংলাদেশেরে কূটনৈতিক সম্পর্ক নাই কিন্তু প্রধানমন্ত্রী… ওই যে তাদের একজন মন্ত্রী বলেছেন না যে, তলে তলে সব ঠিক করে…তলে তলে ঠিকই ইসরায়েলের সাথে সম্পর্ক রয়েছে।”

‘‘ অনেক ষড়যন্ত্র-চক্রান্তের মধ্যে উনি(শেখ হাসিনা) জড়িত হয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে আজকে দূর্বল করার জন্য, এই দূর্বল করে প্রভুদেরকে খুশিরেখে উনি বাংলাদেশের ক্ষমতা দখল করে রাখতে চান… এটাই তার অভিপ্রায়।”

রিজভী বলেন, ‘‘ আমাদের যে লড়াই, জাতীয়তাবাদী শক্তির যে লড়াই এটার গণতন্ত্রের আবার আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার করার লড়াই… এই লড়াই শুরু করেছিলেন জিয়াউর রহমান এদেশের মহান স্বাধীনতার ঘোষক… এদেশের মহান গণতান্ত্রিক আন্দোলনের অসীম সাহসী নেত্রী দেশনেত্রী বেগম খালেো জিয়া….তিনি সব সময় সোচ্চার থেকেছেন স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে।”

‘‘ এখন সেই পতাকা শক্তভাবে ধারণ করেছেন দেশনায়ক তারেক রহমান। তার নেতৃত্বে আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব, আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব।”

রিজভী বলেন,একটি দুর্বৃত্তপিড়ীত লুটেরাদের রাজত্বে আমরা বাস করছি। যেখানে কুইক রেন্টালের নামে, বিভিন্ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। পৃথীবীর বহু উন্নত দেশের ধনীদের তালিকায় এখন তাদের নাম পাওয়া যায়। আপনারা গণমাধ্যমে দেখেছেন একটি বালিশের দাম ৭ হাজার টাকা ধরা হয়েছে, কয়েকটি পর্দার দাম লাখ টাকা ধরা হয়েছে, ফরিদুপুরের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা লুটের অভিযোগ, আওয়ামী লীগের একজন এমপির লন্ডনে আড়াইশ বাড়ি এগুলো হলো তাদের দুর্নীতির নমুনা।

বিএনপির আন্দোলন এখনও শেষ হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন, আমাদের আন্দোলন তো এখনও শেষ হয়নি। এখনও আন্দোলনে রয়েছি। আমরা এখনও টার্গেটে পৌঁছাতে পারিনি। রিজভী বলেন, গত বছরের ২৮ অক্টোবর থেকে চলতি বছরের ৭ জানুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বিএনপির ২০ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছে। কয়েক হাজার লোক পুঙ্গত্ব বরণ করেছে। অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে দৃষ্টি শক্তি হারিয়েছে। রিজভী বলেন, বিএনপির ওপর যতই নির্যাতন-নিপীড়ন হোক, বিএনপির মাথা ততই বল বীর উন্নত মম শির। প্রবল দমন-নিপীড়নের মধ্যে বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি সরকার। দেশে গণতন্ত্র পূনরুদ্ধার করতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির আন্দোলন চলবে।

অনুষ্ঠানে মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. মোস্তফা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য আলাউদ্দিন সরকার টিপু, এবিএম আবদুর রাজ্জাক, আহসান হাবিব মোল্লা, হাজী মো. ইউসুফ প্রমূখ বক্তব্য রাখেন ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ