দেশের বন্যা ও জন দুর্দশায় মন খারাপ শাবনূরের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ২৮, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ২৮, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। দীর্ঘদিন ধরেই বসবাস করছেন সুদূর অস্ট্রেলিয়ায়। গেল এপ্রিলে এসেছিলেন ঢাকায় আর ১৯ এপ্রিল গিয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে। এর বাইরে শাবনূরের পুরো খবর পাওয়া যায় তার ইউটিউব ও ফেসবুকে। সেখান থেকেই নায়িকা জানান, নিজের মত। কথা বলেন নানা ইস্যু নিয়ে।
শাবনূর এবার কথা বললেন দেশের চলমান বন্যা নিয়ে। দেশের বন্যা ও জন দুর্দশা দেখে ভীষণ মন খারাপ তার। ফেসবুক এক পোস্ট সে বিষয় তুলে ধরে লিখেছেন, ‘দেশের স্মরণকালের ভয়াবহ বন্যায় তছনছ হয়ে গেছে দেশের বিভিন্ন জেলা-উপজেলা, বিশেষ করে পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলার পুরো জনপদ বানের পানিতে তলিয়ে গেছে। মানুষের সীমাহীন দুর্ভোগ দেখে খুব কষ্ট পাচ্ছি, বেশি পীড়া দিচ্ছে ঘরছাড়া নারী, শিশু ও বয়স্ক মানুষের অসহায়ত্ব দেখে।’
এই অভিনেত্রী বলেছেন, ‘বন্যার্তদের সহায়তায় মানুষের অভূতপূর্ব সাড়া দেখে মনের মধ্যে শান্তি অনুভব করছি। এবার বন্যাকবলিত অসহায় মানুষের আর্থিক ও মানবিক সাহায্যে এগিয়ে এসেছেন বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, সশস্ত্র বাহিনীর সদস্যরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ অনেকেই- যা সত্যিই প্রশংসনীয়। “মানুষ যে মানুষের জন্য” এই কথার যথার্থতা আবারও প্রমাণিত হলো।’
শাবনূর বর্তমানে থাকেন অস্ট্রেলিয়া। গত এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে এসেছিলেন তিনি। কাজ শুরু করেছেন ‘রঙ্গরা’ সিনেমায়। এছাড়াও ‘মাতাল হাওয়া’ নামের আরো একটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে।
জনতার আওয়াজ/আ আ