দেশের স্বার্থে পলাশীর ঘটনাকে মূল্যায়নের আহ্বান জাগপা সভাপতির - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের স্বার্থে পলাশীর ঘটনাকে মূল্যায়নের আহ্বান জাগপা সভাপতির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৩, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৩, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ

 

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেছেন, পলাশীর ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দল-মত ভুলে এ দেশের মানুষের স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে পলাশীর ঘটনাকে মূল্যায়ন করতে হবে। শুক্রবার (২৩ জুন) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

লুৎফর রহমান বলেন, আমাদের কাছে ক্ষমতা বড় নয়। মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড় আবার দলের চেয়ে দেশ বড়। তাই দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করেই আমাদের আজ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যেকোন আঘাত রুখে দেয়ার চেতনায় উদ্বুদ্ধ হতে দেশবাসীকে সচেতন করার উপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকারকে ব্যবহার করে বাংলাদেশকে একটি তাবেদার, অনুগত ও অকার্যকর ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র এখনো চলছে। কিন্তু আমাদের সরকার সেটি বুঝতে পারছে কি-না জানি না। বিরোধী দলের কোন কথাও সরকার শুনছে না। সরকারের মনে রাখা দরকার বিরোধী দল দেশে উড়ে এসে জুড়ে বসেনি। বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক ডা আওলাদ হোসেন শিল্পী, ঢাকা মহানগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক ,যুব সম্পাদক সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন, যুব জাগপার সভাপতি আমীর হোসেন আমু, জাগপা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম, জাগপা নেতা জামাল হায়দার, আবদুল মালেক, আপেল মাহমুদ, আবু রায়হান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ