দেশে ইসলামি বিপ্লবের সময় ঘনিয়ে এসেছে: মামুনুল হক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে ইসলামি বিপ্লবের সময় ঘনিয়ে এসেছে: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ

 

নাটোর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
দেশে ইসলামি বিপ্লবের সময় ঘনিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, ‘বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হলে আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত থাকবে।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে নাটোর শহরের স্টেশন এলাকায় নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজ মাঠে ‘জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে’ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, আমরা ইতোমধ্যে দেখেছি ‘নতুন বাংলাদেশ’, ‘সোনার বাংলাদেশ’ ও ‘ডিজিটাল বাংলাদেশ’। কিন্তু এগুলোর মাধ্যমে বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়া যায়নি।

খেলাফত ব্যবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই খেলাফত। তার দাবি, পৃথিবীর অন্য কোনো ধর্মে রাষ্ট্রশাসনের পূর্ণাঙ্গ ব্যবস্থা নেই- শুধুমাত্র ইসলামেই আছে, যা একটি পরিপূর্ণ রাষ্ট্র কাঠামো।’

তিনি আরও বলেন, ‘৩৬ জুলাইয়ের বিপ্লবের চেতনা ছিল মূলত ইসলামি বিপ্লবেরই পূর্বাভাস। বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক দেশ গড়তে ওই বিপ্লবই অনুপ্রেরণা হয়ে আছে।’

বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘চব্বিশের জুলাই বিপ্লবে বড় কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয়নি, বড় নেতারও প্রয়োজন হয়নি। অথচ ওই বিপ্লবের মাধ্যমে ভারতের আধিপত্যের কেনা গোলাম, ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে বিদায় জানানো হয়েছে।’

সংগঠনের নাটোর জেলা সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে আরও উপস্থিত ছিলেন- দলটির যুগ্ম-মহাসচিব মুফতি রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসনাত জালালী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ