দেশে ‘পাঠান’ মুক্তি না দিলে হল বন্ধ করার হুমকি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে ‘পাঠান’ মুক্তি না দিলে হল বন্ধ করার হুমকি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৪, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৪, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ

 

ভারতজুড়ে চলছে এখন ‘পাঠান’ উন্মাদনা। এই ছবির মাধ্যমে প্রায় চার বছর পর বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। গেল (২৫ জানুয়ারি) ভারতসহ অন্যান্য দেশে একযোগে মুক্তি পায় এ সিনেমা। এরইমধ্যে হাজার কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ছবিটি।

এদিকে বাংলাদেশেও ‘পাঠান’ নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। দর্শকের চাহিদার কথা ভেবে জানুয়ারি থেকেই ছবিটি দেশে মুক্তির ব্যাপারে কথা হচ্ছিল। কিন্তু জানা গেছে, বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘পাঠান’। এতে নাখোশ সিনেমা হল মালিকরা। ছবিটি মুক্তি না দিলে হল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা।

আজ (৪ মার্চ) রাজধানীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন ঘোষণা দেয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ, প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সাধারণ সম্পাদক আওলাদ হোসেনসহ সংগঠনটির অন্যান্য নেতারা।

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্তহীনতায় ক্ষোভ জানিয়ে বলেন, এমতাবস্থায় সিনেমা হল চালু রাখার আর কোনো বাস্তব যুক্তি খুঁজে পাচ্ছি না বিধায় বন্ধ করে দেওয়াই শ্রেয় বলে মনে করি।

ভারতে ‘পাঠান’ মুক্তির সময় থেকেই দেশে ‘পাঠান’ মুক্তির তোড়জোড় শুরু করেছিল অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সাফটা চুক্তির আওতায় ছবিটি আনতে চেয়েছিল তারা। এ নিয়ে চলচ্চিত্র ও হল সংশ্লিষ্টদের নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নেতৃত্বে মিটিং ও হয়েছিল। কিন্তু সে সময় সকল সংগঠন একমত না হওয়ায় স্থগিত করা হয়েছিল চলচ্চিত্রটির মুক্তি।

পরে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন এক হয়ে বৈঠকে মিলিত হওয়ার পরও কোনো সুরাহা হয়নি ছবিটির মুক্তির ব্যাপারে। এরপরই জানা যায়, ‘পাঠান’মুক্তির প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশ অনুযায়ী উপমহাদেশীয় ভাষায় তৈরি করা চলচ্চিত্র বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমোদন দেওয়ার সুযোগ নাই। এ খবর শুনেই সিনেমা হল বন্ধের হুমকি দিয়ে বসলেন হল মালিকরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ