দেশে ফিরছেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে ফিরছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৫, ২০২৪ ১১:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৫, ২০২৪ ১১:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। আমাদের নেতাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে।

সোমবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবনে তিনি এ কথা বলেন। এ সময় মির্জা ফখরুল আন্দোলনকারী প্রত্যেক শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আল্লাহর রহমতে দানবের হাত থেকে জাতি মুক্তি পেলো।

তিনি আরও বলেন, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, তাকে অন্যাভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এ আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাল্লাহ সেটা আমরা সফল হব।

বিএনপি মহাসচিব বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সেইসঙ্গে গত কিছুদিনে যত রাজনৈতিক নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে তাদেরও মুক্তি দিতে হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ