দেশে ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সে জন্য সংবিধানে সংশোধন আনা হবে: সালাউদ্দিন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সে জন্য সংবিধানে সংশোধন আনা হবে: সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ

 

কক্সবাজার প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এদেশের মানুষের ভাগ্য বদলে দেয়ার নির্বাচন। তাই বাংলাদেশের উন্নয়ন,স্থিতিশীলতার জন্য ধানের শীষে প্রতীকের পক্ষে ভোট চাইলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আহমদ।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টা সময় চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নে শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।

সালাউদ্দিন আহমদ বলেন, একটি দল আছে যাদের দেশ নিয়ে কোন পরিকল্পনা নেই। তারা শুধু ধর্মের উছিলায় রাজনীতি করছে। আগামীতে দেশে যেন আর কোন দিন ফ্যাসিবাদ ফিরে না আসে এমন ভাবে সংবিধানে সংশোধনী আনা হবে,গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলো কে শক্তিশালী করা হবে,যাতে করে গণতন্ত্র কে পাহারা দিতে পারে,এমন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে। আগামী নির্বাচন বাংলাদেশের বাক বদলে দেয়ার নির্বাচন।

তিনি বলেন, ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেয়ার প্রতিশ্রুতির কথাও। বাংলাদেশে আমরা যার যেয ধর্ম, সে ধর্ম পালন করি স্বাধীনভাবে। যার উপাসনালয়ে স্বাধীনভাবে যাই ধর্ম রাজনীতির অঙ্গ হতে পারে। সুতরাং কেউ কেউ ধর্মের বাহানা দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। এতে যেন আমরা বিভ্রান্ত না হই। বাংলাদেশে সকর ধর্মের মানুষের বসবাস। সবার সাংবিধানিক অধিকার সমান।

এ সময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ