দেশ গঠনে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: নজরুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশ গঠনে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২ ১:১৮ অপরাহ্ণ

 

সরকারের নির্যাতনে শ্রমিকরা অধিকার হারা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে শ্রমিকদলের চট্টগ্রাম বিভাগীয় ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম বলেন, দেশ গঠনে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। কিন্তু শ্রমিকরা তাদের অধিকার নিয়ে আজ রাষ্ট্রীয়ভাবে হেনস্তার শিকার। কোথাও শ্রমিকদের অধিকারের কথা বলার সুযোগ নেই। চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনের মাধ্যমে ঐক্যবদ্ধ গণআন্দোলনের প্রস্তুতি গ্রহণের জন্য তিনি শ্রমজীবী মানুষের প্রতি আহ্বান জানান।

এএম নাজিম উদ্দীনের সভাপতিত্বে কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।

আবদুল্লাহ আল নোমান বলেন, শ্রমিকের ঐক্যের শক্তি বৃহৎ শক্তি, এই শক্তি গর্জে উঠলে আওয়ামী দুঃশাসন পতন হতে বাধ্য।

সম্মেলনের বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শ্রমিকদের শ্রমের বিনিময়ে দেশ পরিচালিত হয়। আর সেই দেশের শ্রমিকদের কোনো মূল্য নেই। সরকার দেশে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম এমন পর্যায়ে নিয়ে গেছে যে, শ্রমজীবী মানুষরা অনাহারে দিনযাপন করছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম থেকে এই অবৈধ সরকারের পতন আন্দোলন শুরু হবে। আর সেই আন্দোলনে শ্রমিকদল থাকবে অগ্রভাগে।

সম্মেলনের প্রধান বক্তা শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই। তাই তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনে শ্রমিকদল রাজপথে থাকবে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।

কাউন্সিলের মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি নির্বাচিত হন এএম নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক হন কাজী শেখ নুরুল্লাহ বাহার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ