দেশ দুর্নীতিগ্রস্ত লোকদের হাতে চলে গেছে: বাণিজ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশ দুর্নীতিগ্রস্ত লোকদের হাতে চলে গেছে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২ ১১:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২ ১১:৫১ অপরাহ্ণ

 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশ দুর্নীতিগ্রস্ত লোকদের হাতে চলে গেছে, পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। এই প্রবণতাকে প্রতিরোধ করতে হবে। তবে দুর্নীতিগ্রস্ত মানুষের হাতে চলে যাবে- এমন দেশ কখনও চাননি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সুযোগে অসাধু ব্যবসায়ীরা নানা পণ্যের দাম বাড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৬ আগস্ট) রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘ব্যবসা বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমলেও ডলারের দাম বাড়ায় এর সুবিধা পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন— কমিশনের সদস্য ড. এএফএম মনজুর কাদির, জিএম সালাহ উদ্দিন, নাসরিন বেগম, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রেঞ্জ ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ।

এর আগে টিপু মুনশি সিটি করপোরেশনের ‘রংপুরে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা শেষে বঙ্গবন্ধু স্মরণে শোকের গান ও কবিতা উৎসবের আয়োজন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ