দ্রব্যমূল্য শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বে বেড়েছে : পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১৯, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১৯, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দ্রব্যমূল্য শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বে বেড়েছে। ফলে সারা বিশ্ব কষ্টে রয়েছে। আর দেশে দ্রব্যের দাম বৃদ্ধির লাগাম টানতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।
এ সময় পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘আজীবন দ্রব্যমূল্য বাড়তেই থাকবে। তবুও সরকার দেশের মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধি করে সরকারের সুনাম নষ্ট করছে।’
আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, জাবি উপাচার্য (রুটিন দায়িত্ব) নুরুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ