দ্রুত সময়ে মানুষকে মামলা অভিশাপ থেকে মুক্তি দিতে কাজ করছে মন্ত্রণালয় - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্রুত সময়ে মানুষকে মামলা অভিশাপ থেকে মুক্তি দিতে কাজ করছে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৪, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৪, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ

 

ফাইল ছবি
জনতার আওয়াজ ডেস্ক
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দ্রুত সময়ের মধ্যে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার নিশ্চিত ও মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে কাজ করছে আইন মন্ত্রণালয়। এজন্য সিপিসি এবং সিআরপিসি অধ্যাদেশ নিয়েও কাজ চলছে।

শনিবার (১৪ জুন) ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’ অধিকতর সংশোধনের জন্য প্রণীত অধ্যাদেশ নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা শেষে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘দেশে বছরে পাঁচ লাখ মামলা দায়ের হয়। এর মধ্যে লিগ্যাল এইডে ৩৫ হাজার মামলা নিষ্পত্তি হয়। এই হার দুই লাখে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এতে মামলার সংখ্যা ৪০ শতাংশ কমবে।’

এ সময় লিগ্যাল এইডের মামলা নিষ্পত্তিতে একজন বিচারের জায়গায় তিনজন বিচারক নিয়োগ দেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ