ধানমন্ডিতে ‘সুরভি’ পরিদর্শনে ডাঃ জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ২৭, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ২৭, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
‘সুরভি’ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহধর্মিনী ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ জুবাইদা রহমান। আজ মঙ্গলবার (২৭ মে ২০২৫) দুপুরে সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান ‘সুরভি’ পরিদর্শন করেন ডাঃ জুবাইদা রহমান।
তাঁর মা সৈয়দা ইকবাল মান্দ বানু ১৯৭৯ সালে ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন।
গত ৪৬ বছর ধরে প্রায় ২৮ লাখ শিশুকে সাক্ষরতা দিয়েছে ‘সুরভি’।
জনতার আওয়াজ/আ আ