নগরকান্দায় শহিদ মারুফের পরিবারকে ঈদ উপহার পৌছে দিয়েছেন শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ফরিদপুর জেলার নগরকান্দায় শহিদ মারুফের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঈদ উপহার পৌছে দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
২০১৩ সালের ২৭ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির ডাকা হরতালে পিকেটিংকালে পুলিশের গুলিতে নিহত হয়েছেন নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মারুফুর রহমান মারুফ।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, আলমগীর হোসেন বকুল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান মাসুদ, হেলালুদ্দিন হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিটন বিশ্বাস, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান সবুজ, শেখ সুলতান মাসুদ, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, ছাত্রদল নেতা আল সিয়াম আহমেদ পাভেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরান আহমেদ, সদস্য সচিব খালিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ