নগর ভবনে চলছে ইশরাক সমর্থকদের এক ঘণ্টার অবস্থান কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নগর ভবনে চলছে ইশরাক সমর্থকদের এক ঘণ্টার অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১৮, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১৮, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে সরকারের একগুয়েমি আচরণ এবং সরকারের উপদেষ্টাদের আদালত অবমাননামূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে নগর ভবনের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা।

বুধবার (১৮ জুন) সকাল ১১টা-১২টা পর্যন্ত ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা নগর ভবনের সামনে এই ১ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহন করেন।

অবস্থান কর্মসূচিতে একাত্বতা জানিয়ে দুপুর ১২টায় বিএনপি নেতা ইশরাক নিজস্ব উদ্যোগে ও ব্যবস্থাপনায় নাগরিক সেবা চালুর অংশ হিসেবে ঢাকা দক্ষিণে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন।

সময় বাড়ার সাথে সাথে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ছোট বড় মিছিল নিয়ে জড়ো হয়েছেন নগর ভবনে।

গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করেই নগরভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে উজ্জীবিত করে রেখেছেন আন্দোলনরত ইশরাক সমর্থকদের।

এসময় তাদের “ইশরাক তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “ইশরাক তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে”, “শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না” আসিফের পদত্যাগ চাইসহ নানান স্লোগান দিতে শোনা যায়।

৫২ নং ওয়ার্ডের সভাপতি রবিউল ইসলাম দিপু বলেন, সরকার ভয় পাচ্ছে যেই কারণে জনতার নেতাকে মেয়র শপথ পাঠ করাচ্ছেন না। এটা একটা যড়যন্ত্র। এই যড়যন্ত্র রখে দিতে রাজধানীবাসিকে সাথে নিয়ে আমরা টানা আন্দোলনে নেমেছি।এই আন্দোলন চালিয়ে যাবো

সমর্থকরা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসা ও যড়যন্ত্র করে আমাদের নেতা ইশরাককে মেয়রের শপথ পড়ানো হচ্ছে না। আমরা আন্দোলন চালিয়ে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনবো।

আন্দোলনের কারণে আজও বন্ধ রয়েছে নগর ভবনের সকল রকমের নাগরিক সেবা। মুল ফটকে তালা। বন্ধ রয়েছে ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম-মৃত্যুনিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধসহ সব নাগরিক সেবা। ফলে সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন নগরবাসী।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, মেয়রের শপথ ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং এই আন্দোলন আরো কঠোর থেকে কঠোর করা হবে। নগর ভবন ছেড়ে আবারও রাজপথে নামবেন বলে হুঁশিয়ারি দেন এই নেতা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ