নড়াইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর বৃক্ষরোপণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নড়াইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৩, ২০২৩ ১:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৩, ২০২৩ ১:২৩ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’-এ প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন আনসার ও ভিডিপি কার্যালয় নড়াইল জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম, সদর উপজেলা প্রশিক্ষক অর্পণা রানী ঘোষসহ অনেকে।

জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর সম্মানিত মহাপরিচালক স্যারের নির্দেশনায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ বছর নড়াইলে ফলদ, বনজ ও ভেজষ মিলে ১৫০টি চারা জেলা ও উপজেলা কার্যালয়সহ বিভিন্ন ক্লাব ও সমিতি চত্বরে রোপণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গাছ পরিবেশের অকৃত্রিম বন্ধু। তাই বেশি করে গাছ রোপণের পাশাপাশি পরিচর্যাসহ নিয়মিত গাছের দেখভাল করতে হবে। তাহলে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ