নতুন উপদেষ্টা হচ্ছেন যারা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন উপদেষ্টা হচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে আরও কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। তাদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে। এছাড়া অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিচ্ছেন।
আগামীকাল শুক্রবার বিকেলে বঙ্গবভনে শপথ নেবেন তারা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। বঙ্গভবন সূত্রে এই তথ্য জানা গেছে।
রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায়, শুক্রবার বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ