নবনিযুক্ত এটিইউ প্রধানের সঙ্গে ফরাসি ও ব্রিটিশ প্রতিনিধিদলের সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নবনিযুক্ত এটিইউ প্রধানের সঙ্গে ফরাসি ও ব্রিটিশ প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমের সঙ্গে ফরাসি দূতাবাসের একটি প্রতিনিধি দলের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ফরাসি দূতাবাসের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল ক্রিস্টেল ফন্টেইনের নেৃতত্বে প্রতিনিধি দলটি সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এটিইউ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন মিস্টার ফ্রেডেরিক ইনজা।

এছাড়া এটিইউর বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকতার্বৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে এটিইউর সার্বিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত ব্রিফিং করা হয়। এসময় ফরাসি প্রতিনিধি দল সন্ত্রাসবাদ দমনে এটিইউর কর্মকৌশলের প্রশংসা করেন এবং বিভিন্ন বিষয়ে জানতে চান। হোলি আর্টিজান ঘটনার পর বাংলাদেশে বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলা হয়নি বলে এসময় তাদের জানানো হয়।

বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সন্ত্রাসবাদ দমন কার্যক্রম পরিচালনা, দেশ ও বিদেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্তি, নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলমান রাখা, ইন্টারনেট ফোরাম, সোশ্যাল মিডিয়া এবং পাবলিক ডেটাবেস পর্যবেক্ষণের জন্য ওপেন সোর্স ইন্টেলিজেন্স টুলস ব্যবহার, জনবল বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রতিনিধি দলকে অবহিত করা হয়। বৈঠকে উভয় পক্ষই সন্ত্রাসবাদ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা এবং তথ্য বিনিময় অব্যাহত রাখার বিষয়ে একমত হন।
একইদিনে এটিইউ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপির কার্যালয়ে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দলের সাথে এটিইউ প্রধানের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সন্ত্রাসবাদ দমনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

যুক্তরাজ্য প্রতিনিধি দলে ছিলেন মিজ সাকিনা আলম, ডেপুটি হেড, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট, ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এবং মিস্টার মুলিন। এছাড়াও এটিইউর বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আলোচনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ‘শূণ্য সহিষ্ণুতা’ নীতি অনুসরণের বিষয়ে প্রতিনিধি দলকে অবহিত করা হয়। অন্যদিকে এটিইউর বিভিন্ন কার্যক্রম এবং সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সামগ্রিক অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই নিজ নিজ দেশের অভিজ্ঞতা ও কৌশল বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য বিনিময় অব্যাহত রাখার বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ