নবনির্বাচিত জেলা নেতৃবৃন্দকে আলী আহমদের অভিনন্দন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নবনির্বাচিত জেলা নেতৃবৃন্দকে আলী আহমদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৯, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৯, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ

 

সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ।
মঙ্গলবার এক বিবৃতিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্য সাবেক সদস্য আলী আহমদ বলেন, তৃনমূল নেতাকর্মীদের গোপন ভোটে নব নির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে জেলা বিএনপির কার্যক্রম আরো শক্তিশালী হবে। সাধারণ সম্পাদক পদে যারা আমাকে ভোট দিয়েছেন ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, একই সাথে যারা ভোট দিতে পারেননি সকলের কাছে আমি কৃতজ্ঞ। সুন্দর কাউন্সিল আয়োজন করায় জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল গাফফার ও নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি বলেন, আমি অতীতে জাতীয়তাবাদী আন্দোলনের এক সহযাত্রী হিসেবে ছিলাম, বর্তমানে আছি এবং আমৃত্যূ থাকার প্রত্যয় ব্যক্ত করছি। জেলা বিএনপির কার্যক্রমকে সুসংহত করতে আমার সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ