নব জাতক শিশুর অধিকার চাইঅন্তঃসত্ত্বা সুমাইয়া তাসনিম - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নব জাতক শিশুর অধিকার চাইঅন্তঃসত্ত্বা সুমাইয়া তাসনিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৫, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৫, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ

 

মোঃ মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি

নব জাতক শিশুর অধিকার, যৌতুক লোভী,মাদকসেবি ও সন্ত্রাসী স্বামী আছাদুজ্জামান কানন ও তার পিতা কামরুজ্জামান পান্নু ও তার পরিবারের নির্যাতন থেকে বাঁচার দাবীতে সম্মিলিত নাগরিক অধিকার আন্দোলন এর আয়োজনে ২৫ মার্চ ২০২৪ দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ৬ মাসের অন্তঃসত্ত্বা সুমাইয়া তাসনিম লিখিত বক্তব্য দিতে গেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
তখন তার পক্ষে বক্তব্য পড়ে শোনান সম্মিলিত নাগরিক অধিকার আন্দোলন এর মহাসচিব মো.মঞ্জুর হোসেন ঈসা।
এসময় আরো উপস্থিত ছিলেন ভিকটিম এর মা তিনিও নির্যাতন এর শিকার মোমতাহেনা।সংগঠন এর চেয়ারম্যান এম এ কাশেম,ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথকেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক স.ম.হাফিজুল ইসলাম, কবি ও সিনিয়র সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, নতুনতারার প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা,সংগঠন এর সাংগঠনিক সম্পাদক মো.আবু বকর সিদ্দীক,বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সদস্য আফজাল হোসেন রাজু।
ভিকটিম সুমাইয়া তাসনিম বলেন,আর ৪ মাস পর আমার জীবনে নতুন নবজাতক শিশু আসবে।সে আসার আগেই বাবা ডাকার অধিকার হারিয়ে আসবে।একটি অন্ধকার অনিশ্চিত পৃথিবীতে ওর আগমন ঘটবে।স্বাধীনতার ৫৩ বছর পর ও এমন কথা দেশবাসীকে জানানোর জন্য এবং সন্তান এর অধিকার এবং ন্যায় বিচার পাওয়ার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিকট অভিযোগ করেছে,সোনাডাঙা থানায় মা ও মেয়ে দুজন মিলি জিডি করেছি,খুলনার আদালতে আইনের আশ্রয় নিয়েছি তবুও ভয় এর মধ্যে প্রতিটি মুহূর্ত থাকতে হয়।
সংসার শুরু করার আগেই যৌতুকের বলি হলাম আমি,যৌতুকের ২৫ লক্ষ টাকা দিতে অস্বীকার করলে আমাকে বার বার মেরে রক্তাক্ত করেছে, আমার সামনে একাধিক নারীর সঙ্গে পরোকিয়া করেছে।তাদের বিষয় জানতে চাইলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি সহ মেরে রক্তাক্ত করেছে তবুও আমি বিয়ের ২ মাসের মধ্যে অন্তঃসত্ত্বা হওয়ার কারনে সংসার করতে চেয়েছিলাম।আমি যৌতুক এর টাকা দিতে না পারায় আমাকে তালাকনামা পাঠিয়েছে।গর্ভে সন্তান আসার পর কোন স্ত্রী কে তালাক দেওয়া যায়?আইন কি বলে?এতো কিছু করার পর কালো টাকার জোরে আইনকে আইন মনে করে না গোটা পরিবার।তারা শুধু আমাকে নির্যাতন করে সীমাবদ্ধ থাকেনি।আমার মাকেও বিভিন্নভাবে মানসিক নির্যাতন করছে। আমার মা এর মোবাইল অকথ্য ভাষায় গালাগালি করে মেসেজ দিয়েছে। জিডির মধ্যেমে কে ম্যাসেজ দিয়েছে এবং কারা কারা ইন্ধন দিয়েছে সব কিছু পরিস্কার হওয়ার পর টাকার জোরে যা ইচ্ছে তাই করছে।আমি কি কালো টাকা ও মাদকের কাছে হেরে যাব?মহান স্বাধীনতা দিবসে আমি আমার ও সন্তান এর অধিকার কতটুকু পাবো জানতে চায়।


বাদীর আইনজীবী এডভোকেট জহিরুল ইসলাম পলাশ বলেন,যৌতুক এর জন্য বিজ্ঞ আমলী আদালতে ১/২৩সি এম এম তারিখ ১৮ মার্চ২০২৪ যে মামলা চলমান সেই মামলার যিনি বিচারক তার বিরুদ্ধে প্রশ্ন তোলেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ১৬৩ চেয়ারম্যান বাড়ী,ছোট বয়রা মেইন রোড,সোনাডাঙা, খুলনার খান আজিজুল হক এবং মোমতাহেনার বড় মেয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া তাসনিম ২৬ জুলাই ২০২২ খুলনা জজ কোর্টের আইনজীবী হাবিবুর রহমান এর উপস্থিতিতে নোটারী পাবলিক এর মাধ্যমে আহাদুজ্জামান কানন পিতা কামরুজ্জামান পান্নু,২৭ আবু সুফিয়ান স্মরণী,দৌলতপুর, খুলনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। পারিবারিক সমঝোতায় ১০ লক্ষ টাকা কবিনে ১২ মে ২০২৩ তারিখ মুসলিম আইনে বিবাহ করা হয়।আবারও ১২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে কাবিন এর সংশোধন করে ৫ লক্ষ টাকা কবিন করে সেখানে আমার স্বাক্ষর দিতে বাধ্য করে আমি সংসার টিকে থাক সেই আশায় মেনেনি।বিয়ের ৬ মাস না হতেই কানন ও তার পরিবারের আসল চরিত্র বের হয়ে আসে।মাত্র সারে পাচ মাসের মাথায় যৌতুক এর ২৫ লক্ষ টাকা না পেয়ে আমাকে ১১ ডিসেম্বর ২০২৩ তারিখ তালাকনামা পাঠিয়ে দেয়।
আমি মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ