নয়াপল্টনে সংঘর্ষে আহত যুবদল নেতার মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে সংঘর্ষে আহত যুবদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশে পুলিশের সাথে সংঘর্ষে এক যুবদল নেতা আহত হন। তাকে উদ্ধার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।

তিনি জানান, ওই যুবদল নেতার নাম শামীম মোল্লা। তিনি মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের সভাপতি। আজ (শনিবার) বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ গুলি করে। পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ লাইন হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ