নয়াপল্টনে হাঁটুপানিতেই জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ১২, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ১২, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ

বিএনপির তিন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শোভাযাত্রা আজ। বিকেল সাড়ে তিনটার দিকে এ শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে দিনের ভারী বৃষ্টিতে ডুবে গেছে নয়াপল্টন সড়ক। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃষ্টি উপেক্ষা করে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। সড়কের ওপর জমে থাকা হাঁটু পানিতে ভিজে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মী। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


জনতার আওয়াজ/আ আ