নরসিংদীর রায়পুরায় বিএনপি'র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নরসিংদীর রায়পুরায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৭, ২০২২ ১২:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৭, ২০২২ ১২:৫৬ পূর্বাহ্ণ

 

বিএনপি কেন্দ্র ঘোষিত দেশব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, গ্যাস, লোডশেডিং ও নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্যবৃদ্ধির এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত নূরে আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে নরসিংদী রায়পুরা উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে রায়পুরা পৌরসভার যোগীবাড়ি মোড় এ রায়পুরা উপজেলা বিএনপির সভাপতি এ.কে নেছার উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আকবর হোসেন, একেএম গোলাম কবির কামাল, খবিরুল ইসলাম বাবু, আমিনুল হক বাচ্চু, জেলা বিএনপির ইলিয়াস আলী ভূঁইয়া, শাজাহান মল্লিক, কবির আহমেদ, রফিকুল আমিন ভূঁইয়া (রুহেল), সুমন চৌধুরী, সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

সমাবেশ শুরুর আগে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন এর পথ গতিরোধ করতে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ ব্যারিগেট সৃষ্টি করে সমাবেশে উপস্থিত না হওয়ার জন্য।

এছাড়াও উপজেলার প্রত্যোক ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে সকল বাধা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ