নর্থইষ্ট বিএনপির  উদ্যোগে খালেদা জিয়া’র জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নর্থইষ্ট বিএনপির  উদ্যোগে খালেদা জিয়া’র জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ১:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ১:৫০ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র  জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রাতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাহফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নর্থইষ্ট বিএনপির উদ্দ্যোগে ১৫ ই আগস্টের প্রথম প্রহরে  স্হানীয় আল এমরান ক্যাটারিংএ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নর্থইষ্ট বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান মুন্না সভা পরিচালনা করেন নিউক্যাসল বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া কোরআন তেলাওয়াতে মাধ্যমে অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি উপস্থিত ছিলেন জগন্নাথপুর বিএনপির সভাপতি জনাব আবু হুরায়রা ছাদ মাষ্টার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর যুবদল নেতা সোহেল আহমেদ ও  উসমানী নগর শ্রমিক দলের নেতা জামাল আহমেদ।

সভায় বক্তব্য রাখেন নর্থইষ্ট বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জহুর আলী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মুসাদ্দিক আহমদ, নর্থইষ্ট বিএনপির সাবেক সহ সাধারন সম্পাদক সৈয়দ মারহানুল হক, নিউক্যাসেল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম মধু, নর্থইষ্ট বিএনপির মইনুল ইসলাম, ছাত্রনেতা সৈয়দ এস এ কিবরিয়া, আফজাল ভূঁইয়া প্রমূক।

সভায় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন নর্থইষ্টের বিশিষ্ট মুরব্বি রাজা মিয়া ,সান্ডারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি আমির আলী  আখলাকুল আলম সেবু, সৈয়দ মোবাস্সির আলী, বদরুল ইসলাম, সিরাজ মিয়া, আব্দুল ওয়াহিদ খান,রুবেল মাহমুদ, সৈয়দ তামিম আদনান, সৈয়দ সলিম আহমেদ, মিয়াদ মোর্শেদ, নাঈম আহমদ, মল্লিক সিরাত আহমদ প্রমুখ ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতির করে না, দেশের মানুষের মুখে হাসি ফাটানো জন্য রাজনীতির করে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে অকৃত্রিম ভালবাসার পাত্র, এটি তিনি বারবার প্রমাণ করেছেন দেশ ত্যাগ না করে,  তিনি নিজেকে সব সময় দেশের মানুষের সাথে জড়িয়ে রেখেছেন ।

তিনি সকল প্রবাসী বাংলাদেশীদের আন্দোলনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা শুধু রেমিডেন্স পাঠিয়ে নয়, দেশের মানুষদের এই আন্দোলনে শরিক হওয়ার জন্য নানা ভাবে  উজ্জীবিত করেছেন ।

বক্তারা বেগম খালেদার জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং সাম্প্রাতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাহফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। সাম্প্রাতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাহফিরাত ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন নর্থইষ্ট বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ মোকার্রামিন। ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ