না’গঞ্জের ফতুল্লায় মাদ্রাসা ছাত্রীধর্ষণের শিকার : ধর্ষক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ১২, ২০২৩ ১১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিম নগরে ওড়না দিয়ে হাত-মুখ বেধে পঞ্চম শ্রেনীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী (১৩)কে জোড় পূর্বক ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ধর্ষক মাহিম (২২)কে বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোর রাতে ফতুল্লার মুসলিম নগর এলাকা থেকে আটক করে। এর আগে ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে আটককৃত মাহিমকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত মাহিম ফতুল্লা মডেল থানার মুসলমি নগরের হাসান মিয়ার পুত্র। ধর্ষণের শিকার ওই কিশোরীর ফুফাতো ভাই গ্রেফতারকৃত মাহিম।
মামলায় উল্লেখ্য করা হয়, ধর্ষিতা ওই কিশোরী মাদ্রাসায় থেকে পঞ্চম শ্রেনীতে পড়ালেখা করে। গ্রেফতারকৃত মাহিম ও বাদীর পরিবার পাশাপাশি বাড়ীতে বসবাস করে। ৫ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে বাদী তার মেয়েকে মাদ্রসা থেকে নিজ বাসায় নিয়ে আসে। ৬ সেপ্টেম্বর বিকেল ৪ টার দিকে গ্রেফতারকৃত মাহিম বাদীর বাসায় এসে ওই কিশোরীকে কথা আছে বলে নিজ বাসায় নিয়ে যায়। এক পর্যায়ে নিজ রুমে নিয়ে দরজা লাগিয়ে ওই কিশোরীর পরিধেয় ওড়না দিয়ে হাত- মুখ বেধে জোড় পূর্বক ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলার হুমকি প্রদান করে। ঘটনার একদিন পর কিশোরী অসুস্থ হয়ে পরলে তার মার কাছে ঘটনার বিস্তারত বর্ননা করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হানিফ জানায়, অভিযুক্ত আসামী মাহিমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহরের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জনতার আওয়াজ/আ আ