না’গঞ্জের ফতুল্লায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জের ফতুল্লায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী এলাকায় মানিক ওরফে কালা মানিক ওরফে পিচ্চি মানিক (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছ প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সোমবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে চানমারী মাউরাপট্টি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত যুবক ২০১৮ সালের জুুন মাসে ফতুল্লার ইসদাইর এলাকায় সংঘঠিত রুবেল হত্যা মামলার আসামি। সে ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকার আব্দুস সামাদের ছেলে।
হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, বিচারের কথা বলে ডেকে এনে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে মানিককে।
ইতিমধ্যেই হত্যাকান্ডের সাথে জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। আমরা এ নিয়ে কাজ করছি। ঘাতক চক্র গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ