না’গঞ্জের ফতুল্লায় ফেসবুক লাইভে এসে বৈদ্যুতিক মিস্ত্রির আত্মহত্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জের ফতুল্লায় ফেসবুক লাইভে এসে বৈদ্যুতিক মিস্ত্রির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়ায় নাজমুল হোসেন (৪০) নামে এক বৈদ্যুতিক মিস্ত্রি ফেসবুক লাইভে এসে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার শফিকুল ইসলাম সুমনের ভাড়াটিয়া বাড়ির ৫ম তলার ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বেলতলী বাজারের গোপাল কান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত. আসাদ বেপারীর ছেলে।
রাত ১২টায় রফিকুল ইসলাম রিয়াজ নামে ফেসবুক আইডিতে এসে নাজমুল হোসেনের আত্মহত্যার ভিডিও ভাইরাল হয়।
ওই ভিডিওতে নাজমুল হোসেন বলেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মৃত্যুতে কাউকে দায়ী করব না। একটা খারাপ মানুষ জীবনের তরে বিদায় হয়ে গেছে। আমার মত কাপুরুষ এতো জঘন্যতম মানুষ পৃথীবিতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই।
ফতুল্লা মডেল থানার এসআই পলাশ কান্তি জানান, পারিবারিক কলহের জের ধরে পলাশ আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে নাজমুল হোসেনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের বাসায় পরিবারের কাউকে পাওয়া যায়নি। তার পরিবারের লোকজন বেড়াতে গিয়েছে। ফেসবুক লাইভের বিষয়টি জানা নেই। স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ