না'গঞ্জে ডিবি পুলিশের অভিযানে রোহিঙ্গা যুবকসহ গ্রেপ্তার-৩ : ইয়াবা উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে ডিবি পুলিশের অভিযানে রোহিঙ্গা যুবকসহ গ্রেপ্তার-৩ : ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৫, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৫, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ শহরে অভিযান চালিয়ে রোহিঙ্গাযুবকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারররা হলো- কক্সবাজার জেলার উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্প-১৫ ব্লক-জি-৩ এর বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে জয়নাল আবেদিন (২৫), একই জেলার টেকনাফ থানার দমদমিয়া হীলা গ্রামের নূর হাকিমের ছেলে নূর হাফেজ (৩৮) ও একই গ্রামের মৃত মজিব আহাম্মেদের ছেলে মো. সাদেক (২০)।
রবিবার (১৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) এর বি টিমের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শনিবার দিবাগত রাতে তিন যুবক টেকনাফ থেকে একটি মাদকের চালান নিয়ে নারায়ণগঞ্জ শহরের খানপুর ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লিঃ এর মূল ফটকের সামনে অবস্থান করছে।
পরে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক (এসআই) (নিঃ) মোহাম্মদ আব্দুস শাফীউল আলম সঙ্গীয় এস আই (নিঃ) আশিষ কুমার দাস, এসআই (নিঃ) সাদ্দাম হোসেন খানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ওই তিন যুবককে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করেন। যার মূল্য আনুমানিক তিন লাখ টাকা।
গ্রেপ্তাররদের মধ্যে জয়নাল আবেদিন রোহিঙ্গা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ